নিজের মতো ভাবি আর নিজের মতো লিখি। নিজের ভাবনায় সবার সাথে প্রকাশ করি।
আমার চাবিকাঠি আমার লেখা, চাই সবাই জানুক, সবাই ও আমার মতো শিখুক। আমি চাই সবাই আমার মত ভাবুক। - হাবিব
বাংলাদেশে কম্পিউটার সায়েন্স পড়ার দুইটা
উদ্দেশ্য থাকতে পারে, এক কম্পিউটার বিজ্ঞানী হওয়া, দুই সফটওয়্যার
ইঞ্জিনিয়ার হওয়া। আরেকটা অবশ্য আছে, সার্টিফিকেট পাওয়া, তবে তারা আমার
আলোচনার বিষয়বস্তু না।
যারা কম্পিউটার বিজ্ঞানী হবে, তারা যেকোনো
একটা বিশ্ববিদ্যালয়ে পড়লেই হয়, কারণ আমাদের দেশের কোনো প্রাইভেট ভার্সিটিই
বিদেশে খুব পরিচিত নয়। তাই এখানে কোনো অতিরিক্ত সুবিধা পাবে না। যেখান
থেকেই পড়, জিপিএ ভালো থাকলে এবং জিআরই-টোফেলে ভালো স্কোর থাকলে তোমার সুযোগ
থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২৪ আগস্ট ২০১৫ সোমবার থেকে শুরু হবে এবং ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে।
ড. মোবারক আহম্মদ খানের আবিষ্কার বাজারে মাছ, ফল, সবজিসহ বিভিন্ন খাদ্য সংরক্ষণে যখন হরহামেশাই ব্যবহার
হচ্ছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক উপাদান ফরমালিন, ঠিক তখনই
এর বিকল্প আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানী ড. মোবারক আহম্মদ খান।
বাজারে মাছ, ফল, সবজিসহ
বিভিন্ন খাদ্য সংরক্ষণে যখন হরহামেশাই ব্যবহার হচ্ছে মানবদেহের জন্য
মারাত্মক ক্ষতিকর রাসায়নিক উপাদান ফরমালিন, ঠিক তখনই এর বিকল্প আবিষ্কার
করেছেন বাংলাদেশের বিজ্ঞানী ড. মোবারক আহম্মদ খান। বাংলাদেশ পরমাণু শক্তি
কমিশনের প্রধান এই বৈজ্ঞানিক কর্মকর্তা তার দীর্ঘ গবেষণায় আবিষ্কার করেছেন,
খাদ্য সংরক্ষণে ফরমালিনের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে কাইটোসেন।
১. বাবা-মা এর থেকে সৃষ্ট সন্তানের মাঝে যে কিছুটা পরিবর্তন দেখা যায়, একে পরিবৃত্তি (Variation) বলে।
২. জীনতত্ত্বে ব্যবহৃত কিছু টার্ম:
· লোকাস:
ক্রোমোসোমের পুরোটা জুড়েই কিন্তু জিন থাকে না, পুরো ক্রোমোজোমের অল্প
কিছু অংশে বিচ্ছিন্নভাবে জিন অবস্থান করে। তবে এই জিনগুলোর একটা নির্দিষ্ট
অবস্থান আছে ক্রোমোসোমে, একটা নির্দিষ্ট প্রজাতির জন্য। এই যে জিনের
অবস্থান, বা লোকালিটি, একেই লোকাস বলে।
· অ্যালিল:
অ্যালি মানে মিত্র। একটা ক্রোমোসোমের একটা নির্দিষ্ট লোকাসে কোন একটা
বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকে। এক জোড়া একই রকম ক্রোমোসোমের (মানুষের
যেমন ২২ জোড়া ক্রোমোসোম ও XY বা XX ক্রোমোসোম) একই লোকাসে ঠিক একই জিন
থাকতে পারে বা একটু পরিবর্তিত জিন থাকতে পারে। এই একই লোকাসে অবস্থিত
জিনজোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে।
১. জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলগুলোকে “হটস্পট (Hotspot)” বলে। নরমান মায়ার্স এই শব্দের প্রচলন করেন।
২. ২৪ টি হটস্পট রয়েছে পৃথিবীতে।
৩. পৃথিবীতে পতঙ্গীয় আর্থোপোড-এর সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ৭,৫১,০০০, এরপর উচ্চতর উদ্ভিদের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় আড়াই লক্ষ।
৪. আমাদের ৯০% খাদ্য আসে মাত্র ২০ প্রজাতির উদ্ভিদ থেকে।