HTML এর সুবিধাঃ
HTML ব্যবহার করতে ও বুঝতে অত্যন্ত সহজ। এটি সকল ব্রাউজার সাপোর্ট করে। অন্য যে কোন ভাষার তুলনায় HTML বেশির ভাগ ব্রাউজার সাপোর্ট করে। এর ফলে আমরা যখন HTML দ্বারা ওয়েব পেইজ তৈরী করি পৃথিবীর প্রায় সকল ব্রাউজারে এটি প্রদর্শিত হয়। HTML বেইজড ওয়েব পেইজ অপটিমাইজ করা অত্যন্ত সহজ। HTML এবং XML এর গঠন একই রকম, বর্তমানে ডেটা সংরক্ষণের জন্যে XML ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। HTML এবং XML এর গঠন/সিনটেক্স একইরকম হওয়ার কারণে এ দুটি প্লাটফর্মে কাজ করা সহজ হয়।
HTML এর সবচেয়ে বড়
সুবিধা হল যে এটি বিনা মুল্যে পাওয়া যায়।
এর জন্যে কোন প্রোগ্রাম বা সফটওয়্যার কিনে নিতে হয় না।
শুধুমাত্র নোটপেড ব্যবহার করে HTML কোড লিখলেই প্রোগ্রামটি নির্বাহ করে। কোন নির্দিষ্ট কমান্ড ভুল হলে শুধু
ঐ কমান্ড কাজ করে না। বাকি কমান্ড গুলো ঠিক মত কাজ করে। এ কারণে এ ভাষায় কোডিং করা
অন্যান্য যে ভাষা থেকে সহজতর। এর ফলে ওয়েব সাইট তৈরিতে অনেক সাশ্রয় হয়। সকল
ডেভেলাপমেন্ট টুলস HTML কে সাপোর্ট করে - যেহেতু এটি একটি
ফ্রন্টপেজ। অন্যান্য ওয়েবসাইট উন্নয়ন টুলস দ্বারা এবং প্রোগ্রামিং ভাষা সাপোর্ট
করে। এটি সকল সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, সকল ওয়েব ডেভেলাপমেন্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে HTML
সকল সার্চ ইঞ্জিনের কাছে সবচেয়ে বেশী ফ্রেন্ডলি। সকল সার্চ
ইঞ্জিনের জন্যে HTMLপড়া এবং এক্সেস করা সহজ।
ফলে এক্সেস টাইম বা ওয়েব পেজ লোড হতে কম সময় লাগে।
এর ফলে সার্চিং এ ভালো ফলাফল পাওয়া যায়।