আমাকে সবাই আবেগী এবং নাটুকে বলে।
প্রথম শব্দটার ব্যাপারে আমি দ্বিমত পোষণ না করলেও দ্বিতীয় শব্দটায় ঘোর
আপত্তি রাখি। আবেগী হতে পারি কিন্তু নাটুকে নই বলেই বিশ্বাস করি। আমি যেসব
কাজ করি সেগুলো আমার আবেগ থেকেই করি। কাউকে দেখানোর জন্য নয়। আমি অন্য কারো
মতো আবেগাক্রান্ত যায়গায় আবেগটাকে চাপা দিয়ে রাখতে পারিনা বলেই হয়তো সবাই
আমাকে নাটুকে বলে। অবশ্য অন্য সবাই আমাকে কি বললো না বললো তাতে আমার এতটুকু
যায় আসে না। কিন্তু দীবা যদি বলে “নাটক করিস নাতো” তাহলে মন বেশি খারাপ
হয়ে যায়।
নিজের মতো ভাবি আর নিজের মতো লিখি। নিজের ভাবনায় সবার সাথে প্রকাশ করি। আমার চাবিকাঠি আমার লেখা, চাই সবাই জানুক, সবাই ও আমার মতো শিখুক। আমি চাই সবাই আমার মত ভাবুক। - হাবিব
Showing posts with label গল্প. Show all posts
Showing posts with label গল্প. Show all posts
Thursday, June 5, 2014
Sunday, June 1, 2014
গোধুলীর ক্ষণিক আলো। (কাল্পনিক)
আজকে হটাৎ নবম-দশম শ্রেণীর রসায়ন বইটা খুলতে গিয়ে একটা কাগজ
চোখে পড়ল। মনে করলাম হয়ত কোনো নোট হবে আর কি। কিন্তু তাতে যে,
অতীতের যন্ত্রণাদায়ক মুহুর্ত মনে করিয়ে দিবে তা জানা ছিল
না। হইলে হইত কাগজ টা আর খোলা হত না। কাগজ না, ওইটা একটা চিঠি ছিল। না, কোনো প্রেম পত্র নয়।
আমার বন্ধু তপুর চিঠি ছিল। চিঠির লেখা গুলো পড়ে আবারো চোখে
দুই এক ফোঁটা অশ্রু চলে আসল। আসবেই না বা কেন? আমার সব কিছুতেই ছিল আমার এই বন্ধু। আমি আজকে বাংলাদেশের
সেরা কলেজগুলোর একটার মধ্যে পড়ি। আমার এই অবস্থানে আসার একমাত্র পথপ্রদর্শক ছিল
আমার সেই বন্ধু তপু। কিন্তু সময়, পরিবেশ, আর আমাদের
শিক্ষাব্যবস্থায় শেষ করে দিয়ে অজানা এক দেশে পার করিয়ে দিলো তপুকে।
Subscribe to:
Posts (Atom)