Showing posts with label HSC. Show all posts
Showing posts with label HSC. Show all posts

Wednesday, September 21, 2016

Example of Switch & Nested Switch: C Programming

Example of Switch & Nested Switch: C Programming
 Check in youtube
#include<stdio.h>

int main()
{
    int phn_num, cs;
    printf("Input your phone number: ");
    scanf("%d", &phn_num);
    start:
    printf("\nSelect option\n1.Own Service.\n2.Package.\n3.Call a friend.\n>");
    scanf("%d", &cs);

Monday, June 16, 2014

সি প্রোগ্রাম-প্রশ্ন, উত্তর এবং আলোচনা- প্রোগ্রাম-১

প্রশ্নঃ "I Love Bangladesh" লেখাটি স্ক্রীণে প্রদর্শন করার জন্যে সি দিয়ে প্রোগ্রাম লিখ।


উত্তরঃ 

#include <stdio.h> 
#include <conio.h> 
main() 
{ 
       printf("I Love Bangladesh");
       getch(); 

}

Saturday, June 7, 2014

C তে প্রোগ্রাম লিখা

আমরা আজকে জানব C প্রোগ্রাম দেখতে কেমন, কিভাবে লিখা হয়, কীভাবে শুরু করা হয় প্রভৃতি নিয়ে সাধারণভাবে আলোচনা করব। এবং উদাহরণ হিসেবে কিছু প্রোগ্রামও লিখব। তবে প্রোগ্রামের কোন লাইন কিভাবে কাজ করে তা এখন বিশদ ভাবে আলোচনা করা হবে না। কেননা এখানে C সম্পর্কে সাধারণ ধারণা দেওয়ায় আমার মূল উদ্দেশ্য। তাই প্রথমে দেখা যাক C প্রোগ্রাম দেখতে কেমন,
main( ) { }

Wednesday, June 4, 2014

প্রণব স্যার এবং কনসেপ্ট ম্যাথড

(আমার এই লিখাটি স্যার আমি আপনার প্রতি উৎসর্গ করলাম)

স্যারের কাছে যারা পড়ে না তারাও অনেকে স্যারের কনসেপ্ট ম্যাথডের নাম শুনেছে। স্যারের কাছে এক বছর ধরে পড়ে আসছি। দুঃখের বিষয় হল, উনার নামে Google এ সার্চ দিয়ে কোন তথ্যই পাইনি। তাই সবকিছু নিজেকেই সংগ্রহ করতে হয়েছে।

Monday, June 2, 2014

Some C program examples

Example 1 - C hello world program

/* A very simple c program printing a string on screen*/

#include <stdio.h>
 
main()
{
    printf("Hello World\n");
    return 0;
}
Output of above program:
"Hello World"

তাপ ও তাপমাত্রা

 তাপঃ 

তাপ একপ্রকার শক্তি যা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপমাত্রার পার্থক্যজনিত কারণে বিভিন্ন পদ্ধতিতে যেমন- পরিবহণ, পরিচলন, বিকিরণ প্রক্রিয়ায় গমন করে। 
অষ্টাদশ শতাব্দির শেষ ভাগ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল তাপ ক্যালরিক নামে এক প্রকার অতি সূক্ষ্ম তরল বা বায়বীয় পদার্থ। গরম বস্তুতে ক্যালরিক বেশি থাকে এবং শীতল বস্তুতে তা কম থাকে। কোন বস্তুতে ক্যালরিক প্রবেশ করলে তা গরম হয় আর চলে গেলে তা শীতল হয়।
কিন্তু ১৭৭৮ সালে কাউন্ট রামফোর্ড প্রমাণ করেন ক্যালরিক বলে বাস্তবে কিছু নেই। তাপের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অাছে গতির। তিনি কামানের নল তৈরির সময় ধাতুর টুকরাকে ড্রিলমেশিন দিয়ে ফুটো করার সময় লক্ষ করেন যে, ছোট্ট ধাতুর টুকরো ছিটকে আসছিল সেগুলো অত্যন্ত উত্তপ্ত। তিনি চিন্তা করেন, ড্রিল চালাতে যে যান্ত্রিক শক্তি ব্যয় হয়েছে তার থেকেই তাপ উদ্ভব হয়। এই যান্ত্রিক শক্তিই ধাতব টুকরাগুলোর অণুগুলোতে গতিশক্তির সঞ্চার করে টুকরাগুলোকে উত্তপ্ত করে। 

Sunday, June 1, 2014

HTML সুবিধা ও সিনট্যাক্স ও ট্যাগ পরিচিতি



HTML এর সুবিধাঃ

HTML ব্যবহার করতে ও বুঝতে অত্যন্ত সহজ। এটি সকল ব্রাউজার সাপোর্ট করে। অন্য যে কোন ভাষার তুলনায় HTML বেশির ভাগ ব্রাউজার সাপোর্ট করে। এর ফলে আমরা যখন HTML দ্বারা ওয়েব পেইজ তৈরী করি পৃথিবীর প্রায় সকল ব্রাউজারে এটি প্রদর্শিত হয়। HTML বেইজড ওয়েব পেইজ অপটিমাইজ করা অত্যন্ত সহজ। HTML এবং XML এর গঠন একই রকম, বর্তমানে ডেটা সংরক্ষণের জন্যে XML ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। HTML এবং XML এর গঠন/সিনটেক্স একইরকম হওয়ার কারণে এ দুটি প্লাটফর্মে কাজ করা সহজ হয়।
HTML এর সবচেয়ে বড় সুবিধা হল যে এটি বিনা মুল্যে পাওয়া যায়। এর জন্যে কোন প্রোগ্রাম বা সফটওয়্যার কিনে নিতে হয় না। শুধুমাত্র নোটপেড ব্যবহার করে HTML কোড লিখলেই প্রোগ্রামটি নির্বাহ করে। কোন নির্দিষ্ট কমান্ড ভুল হলে শুধু ঐ কমান্ড কাজ করে না। বাকি কমান্ড গুলো ঠিক মত কাজ করে। এ কারণে এ ভাষায় কোডিং করা অন্যান্য যে ভাষা থেকে সহজতর। এর ফলে ওয়েব সাইট তৈরিতে অনেক সাশ্রয় হয়। সকল ডেভেলাপমেন্ট টুলস HTML কে সাপোর্ট করে - যেহেতু এটি একটি ফ্রন্টপেজ। অন্যান্য ওয়েবসাইট উন্নয়ন টুলস দ্বারা এবং প্রোগ্রামিং ভাষা সাপোর্ট করে। এটি সকল সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, সকল ওয়েব ডেভেলাপমেন্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে HTML সকল সার্চ ইঞ্জিনের কাছে সবচেয়ে বেশী ফ্রেন্ডলি। সকল সার্চ ইঞ্জিনের জন্যে HTMLপড়া  এবং এক্সেস করা সহজ। ফলে এক্সেস টাইম বা ওয়েব পেজ লোড হতে কম সময় লাগে। এর ফলে সার্চিং এ ভালো ফলাফল পাওয়া যায়।

“প্রশ্নপত্র ফাঁস মানি না, মানব না”

jafএই বছর হয়ে যাওয়া এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে একাত্ম হয়ে শহীদ মিনারের বেদীতে আজকে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত একতাবদ্ধ হয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাথে যোগ দিয়েছিল সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিয়ে আসা কয়েকজন শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এবং সচেতন নাগরিক সমাজ। শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাফর ইকবালের নেতৃত্বে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের শিক্ষা ব্যবস্থার এমন দুর্যোগের দিনে সরকার এবং জনগণকে সচেতন করতে  শহীদ মিনারে একত্রিত হয়েছিলেন।

সি (প্রোগ্রামিং ভাষা)

সি একটি প্রোগ্রামিং ভাষা। সি নির্মাণ করেন ডেনিস রিচি, বেল ল্যাবে ৭০এর দশকে কাজ করার সময়। ভাষাটি তৈরির প্রথম উদ্দেশ্য ছিল ইউনিক্স অপারেটিং সিস্টেম-এর কোড লেখায় এর ব্যবহার, কিন্তু অচিরেই এটি একটি বহুল ব্যবহৃত ভাষায় পরিণত হয়। সি++ ও জাভা সহ পরিবর্তীকালের অনেক প্রোগ্রামিং ভাষার উপর সি'র গভীর প্রভাব পড়েছে। সি এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর বহনযোগ্যতা। সি দিয়ে রচিত প্রোগ্রাম যেকোন অপাররেটিং সিস্টেমের কম্পিউটারে চালানো যায়।