Showing posts with label Math. Show all posts
Showing posts with label Math. Show all posts

Wednesday, September 21, 2016

নাসার নতুন আবিষ্কার-একই গ্রহের রয়েছে দুই সূর্য

বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক চলচ্চিত্র স্টার ওয়ারে যেমন দুই সূর্য বিশিষ্ট ‘ট্যাটুইন গ্রহ’ দেখানো হয়েছিলো ঠিক তেমনই একটি নতুন গ্রহ আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। এই সাম্প্রতিক এই আবিষ্কারের ফলে প্রমাণিত হলো যে, জর্জ লুকাসের বিজ্ঞান কল্পকাহিনীর অন্তত একটি দিক জ্যোতির্মন্ডলে বিদ্যমান বাস্তবতার ওপর প্রতিষ্ঠিত ছিলো।
গত ১৩ জুন নাসা ঘোষণা করে যে,

Tuesday, June 3, 2014

ইন্টিগ্রেশন সহজ করার উপায়

ক্যালকুলাস কি?

ক্যালকুলাস আসলে অ্যাডভান্সড বীজগণিত এবং জ্যামিতির এক অসাধারণ সমন্বয়। গণিতের পরিপ্রেক্ষিতে বলা যায় এটা কোন নতুন বিষয় বা সাবজেক্ট নয়। ক্যালকুলাসে সাধারণ বীজগণিতীয় এবং জ্যামিতিক সূত্রাবলি ব্যবহৃত হয় কিন্তু ক্যালকুলাসের সমস্যাগুলি অবশ্যই বীজগণিত এবং জ্যামিতির চেয়ে আলাদা ও একটু জটিল। যেখানে বীজগণিত, জ্যামিতি এবং ত্রিকোণমিতির শেষ সেখান থেকেই ক্যালকুলাসের শুরু।
এবার আমরা একটু ক্যালকুলাসের ব্যবহারিক দিক লক্ষ্য করিঃ

‘গণিত’- বিস্ময়ের কারখানা

শুরু করা যাক একটা মজার গল্প দিয়ে- এক দিন এক লোক একটা ধাঁধাঁ নিয়ে এক গণিতবিদের কাছে আসলেন, তার ধাধা হলো- ৩ জন জেলে সমুদ্রে মাছ ধরতে গেছে। মাছ ধরে ক্লান্ত হয়ে রাতের বেলা এক দ্বীপে ঘুমিয়ে পড়ল সবাই। রাতে একজনের ঘুম ভেঙ্গে গেল, সে মাছ গুলো তিন ভাগ করতে গিয়ে একটা বাড়তি মাছ পেয়ে সমুদ্রে ফেলে দিল এবং নিজের এক ভাগ নিয়ে চলে গেল।

Monday, June 2, 2014

২২/৭ পাই-এর চেয়ে বড় তার প্রমাণ

মূলদ সংখ্যা ২২⁄৭ যে π -এর চেয়ে বড় এই বিখ্যাত গাণিতিক ফলাফলটির বিভিন্ন প্রমাণ প্রাচীনকালেই বের হয়ে গিয়েছিল। নীচে ক্যালকুলাসের কিছু প্রাথমিক ধারণা কাজে লাগিয়ে এটির একটি আধুনিক প্রমাণ দেয়া হল। অন্যান্য মৌলিক প্রমাণের চেয়ে এই ক্যালকুলাস-ভিত্তিক প্রমাণটি অনেক সোজা-সাপ্টা; দিওফান্তুসীয় আসন্নীকরণ তত্ত্বের সঙ্গে এর সম্পর্ক থাকায় এটি গাণিতিকভাবে সুন্দর (elegant)। স্টিভেন লুকাস এই প্রমাণটিকে "One of the more beautiful results related to approximating π" বলে উল্লেখ করেছেন।  জুলিয়ান হ্যাভিল-ও π-এর ধারাবাহিক ভগ্নাংশভিত্তিক আসন্নীকরনের উপর একটি আলোচনা শেষে এই প্রমাণটি উল্লেখ করেন এই বলে যে এটি "impossible to resist mentioning"

পাই / π


পাই (প্রতীক π, প্রাচীন গ্রিক ভাষায় পি) অথবা π একটি গুরুত্বপূর্ণ গাণিতিক ধ্রুবক, মোটামুটিভাবে এর মান ৩.১৪১৫৯। ইউক্লিডীয় জ্যামিতিতে যেকোনও বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে এই ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয়। তবে একইভাবে এটি বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে এর ব্যাসার্ধের বর্গের অনুপাতের সমান। গণিত, বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার অনেক সূত্রে পাইয়ের দেখা পাওয়া যায়। পাই একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ এটিকে দুইটি পূর্ণসংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। অন্যভাবে বলা যায় এটিকে দশমিক আকারে সম্পূর্ণ প্রকাশ করা সম্ভব নয়। তার মানে আবার এও নয় যে, এটিতে কিছু অঙ্ক পর্যাবৃত্ত বা পৌন:পুনিক আকারে আসে।