একদা এক মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও একজন মাদ্রাসার ছাত্রকে বললেনঃ
এইযে তুমি শুধু কুরআন এবং হাদিস পড়, তোমার তো কোন ভবিষ্যৎ নেই? অথচ তুমি যদি আজ আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে তাহলে তুমিও আমার মত বড় কোম্পানির অফিসার হতে পারতে। কত টাকা হত, লোকে তোমাকে কত সম্মান করত, তাইনা?
মাদ্রাসার ছাত্র বললঃ - জি তাইত, তো আমাকে আপনার মত অফিসার হতে হলে কি করতে হবে?
অফিসারঃ কাজটা খুব একটা সহজ না, তুমিকি জানো আমার এই পযিশানে আসতে কিকি করতে হয়েছে?
সকুল কলেজে ভাল রেজাল্ট করার জন্য দিন রাত পড়তে হয়েছে। BBA , MBA করতে করতে জীবনের অর্ধেকটাই পার করেছি। আর তারপর চাকরি। প্রমোশনের জন্য একের পড় এক চাকরি বদল করেছি। কোম্পানিকে লাভজনক করার জন্য ঘর সংসার বাদ দিয়ে , রাতের পর রাত অফিসে কাটিয়েছি। এর মধ্যে কাজের চাপে আমার একবার হার্ট এটাক হয়েছে।
আমার কাজকেই আমার ধ্যান জ্ঞান বানিয়েছি। সেই কারণেই তো আজ আমি এত বড় আফিসার।