তাপঃ
তাপ একপ্রকার শক্তি যা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপমাত্রার পার্থক্যজনিত কারণে বিভিন্ন পদ্ধতিতে যেমন- পরিবহণ, পরিচলন, বিকিরণ প্রক্রিয়ায় গমন করে।
অষ্টাদশ শতাব্দির শেষ ভাগ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল তাপ ক্যালরিক নামে
এক প্রকার অতি সূক্ষ্ম তরল বা বায়বীয় পদার্থ। গরম বস্তুতে ক্যালরিক বেশি
থাকে এবং শীতল বস্তুতে তা কম থাকে। কোন বস্তুতে ক্যালরিক প্রবেশ করলে তা
গরম হয় আর চলে গেলে তা শীতল হয়।
কিন্তু ১৭৭৮ সালে কাউন্ট রামফোর্ড প্রমাণ করেন ক্যালরিক বলে বাস্তবে কিছু
নেই। তাপের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অাছে গতির। তিনি কামানের নল তৈরির সময়
ধাতুর টুকরাকে ড্রিলমেশিন দিয়ে ফুটো করার সময় লক্ষ করেন যে, ছোট্ট ধাতুর
টুকরো ছিটকে আসছিল সেগুলো অত্যন্ত উত্তপ্ত। তিনি চিন্তা করেন, ড্রিল চালাতে
যে
যান্ত্রিক শক্তি
ব্যয় হয়েছে তার থেকেই তাপ উদ্ভব হয়। এই যান্ত্রিক শক্তিই ধাতব
টুকরাগুলোর অণুগুলোতে গতিশক্তির সঞ্চার করে টুকরাগুলোকে উত্তপ্ত করে।