Saturday, January 2, 2016

Tuesday, December 8, 2015

Simple Calculator in C (ver. 2.2.0)

ver. 2.2.0 তে পাওয়ার করার অপশন যোগ করা হয়েছে। 
Source Code:

Monday, December 7, 2015

কোন ভার্সিটিতে সিএসই পড়ব?

বাংলাদেশে কম্পিউটার সায়েন্স পড়ার দুইটা উদ্দেশ্য থাকতে পারে, এক কম্পিউটার বিজ্ঞানী হওয়া, দুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। আরেকটা অবশ্য আছে, সার্টিফিকেট পাওয়া, তবে তারা আমার আলোচনার বিষয়বস্তু না।
যারা কম্পিউটার বিজ্ঞানী হবে, তারা যেকোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়লেই হয়, কারণ আমাদের দেশের কোনো প্রাইভেট ভার্সিটিই বিদেশে খুব পরিচিত নয়। তাই এখানে কোনো অতিরিক্ত সুবিধা পাবে না। যেখান থেকেই পড়, জিপিএ ভালো থাকলে এবং জিআরই-টোফেলে ভালো স্কোর থাকলে তোমার সুযোগ থাকবে।

Saturday, December 5, 2015

Simple Calculator in C

এই সোর্স কোড খানা কপি-পেস্ট যোগ্য। কপি করিলে মহাভারত অশুদ্ধ হইয়া যাইবে না। :-D

Wednesday, August 12, 2015

ঢাবি ১ম বর্ষ (২০১৫-২০১৬) স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি

আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৪ আগস্ট থেকে... 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২৪ আগস্ট ২০১৫ সোমবার থেকে শুরু হবে এবং ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে।

Saturday, October 25, 2014

বাংলাদেশী বিজ্ঞানির ফরমালিনের বিকল্প আবিষ্কার

ড. মোবারক আহম্মদ খানের আবিষ্কার
বাজারে মাছ, ফল, সবজিসহ বিভিন্ন খাদ্য সংরক্ষণে যখন হরহামেশাই ব্যবহার হচ্ছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক উপাদান ফরমালিন, ঠিক তখনই এর বিকল্প আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানী ড. মোবারক আহম্মদ খান।
বাজারে মাছ, ফল, সবজিসহ বিভিন্ন খাদ্য সংরক্ষণে যখন হরহামেশাই ব্যবহার হচ্ছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক উপাদান ফরমালিন, ঠিক তখনই এর বিকল্প আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানী ড. মোবারক আহম্মদ খান। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান এই বৈজ্ঞানিক কর্মকর্তা তার দীর্ঘ গবেষণায় আবিষ্কার করেছেন, খাদ্য সংরক্ষণে ফরমালিনের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে কাইটোসেন।

Friday, October 24, 2014

জীনতত্ত্ব

১. বাবা-মা এর থেকে সৃষ্ট সন্তানের মাঝে যে কিছুটা পরিবর্তন দেখা যায়, একে পরিবৃত্তি (Variation) বলে।

২. জীনতত্ত্বে ব্যবহৃত কিছু টার্ম:
· লোকাস: ক্রোমোসোমের পুরোটা জুড়েই কিন্তু জিন থাকে না, পুরো ক্রোমোজোমের অল্প কিছু অংশে বিচ্ছিন্নভাবে জিন অবস্থান করে। তবে এই জিনগুলোর একটা নির্দিষ্ট অবস্থান আছে ক্রোমোসোমে, একটা নির্দিষ্ট প্রজাতির জন্য। এই যে জিনের অবস্থান, বা লোকালিটি, একেই লোকাস বলে।
· অ্যালিল: অ্যালি মানে মিত্র। একটা ক্রোমোসোমের একটা নির্দিষ্ট লোকাসে কোন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকে। এক জোড়া একই রকম ক্রোমোসোমের (মানুষের যেমন ২২ জোড়া ক্রোমোসোম ও XY বা XX ক্রোমোসোম) একই লোকাসে ঠিক একই জিন থাকতে পারে বা একটু পরিবর্তিত জিন থাকতে পারে। এই একই লোকাসে অবস্থিত জিনজোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে।