Friday, October 24, 2014

জীনতত্ত্ব

১. বাবা-মা এর থেকে সৃষ্ট সন্তানের মাঝে যে কিছুটা পরিবর্তন দেখা যায়, একে পরিবৃত্তি (Variation) বলে।

২. জীনতত্ত্বে ব্যবহৃত কিছু টার্ম:
· লোকাস: ক্রোমোসোমের পুরোটা জুড়েই কিন্তু জিন থাকে না, পুরো ক্রোমোজোমের অল্প কিছু অংশে বিচ্ছিন্নভাবে জিন অবস্থান করে। তবে এই জিনগুলোর একটা নির্দিষ্ট অবস্থান আছে ক্রোমোসোমে, একটা নির্দিষ্ট প্রজাতির জন্য। এই যে জিনের অবস্থান, বা লোকালিটি, একেই লোকাস বলে।
· অ্যালিল: অ্যালি মানে মিত্র। একটা ক্রোমোসোমের একটা নির্দিষ্ট লোকাসে কোন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকে। এক জোড়া একই রকম ক্রোমোসোমের (মানুষের যেমন ২২ জোড়া ক্রোমোসোম ও XY বা XX ক্রোমোসোম) একই লোকাসে ঠিক একই জিন থাকতে পারে বা একটু পরিবর্তিত জিন থাকতে পারে। এই একই লোকাসে অবস্থিত জিনজোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে।

Thursday, October 23, 2014

জীববৈচিত্র্য ও শ্রেণিবিন্যাস

১. জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলগুলোকে “হটস্পট (Hotspot)” বলে। নরমান মায়ার্স এই শব্দের প্রচলন করেন।
২. ২৪ টি হটস্পট রয়েছে পৃথিবীতে।
৩. পৃথিবীতে পতঙ্গীয় আর্থোপোড-এর সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ৭,৫১,০০০, এরপর উচ্চতর উদ্ভিদের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় আড়াই লক্ষ।
৪. আমাদের ৯০% খাদ্য আসে মাত্র ২০ প্রজাতির উদ্ভিদ থেকে।

রক্ত


ইংরেজি: Blood
 
স্বাভাবিক রক্তের উপাদান
Parameter Value
Hematocrit 45 ± 7 (38–52%) for males
42 ± 5 (37–47%) for females
pH 7.35–7.45
base excess −3 to +3
PO2 10–13 kPa (80–100 mm Hg)
PCO2 4.8–5.8 kPa (35–45 mm Hg)
HCO3− 21–27 mM
Oxygen saturation Oxygenated: 98–99%
Deoxygenated: 75%

রক্ত এক প্রকার তরল যোজক কলা (Connective Tissue)। এটি উৎপন্ন হয় ভ্রূণীয় মেসোডার্ম স্তর থেকে। রক্ত লাল বর্ণের হয়ে থাকে। 'হিমোগ্লোবিন' নামক রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে রক্তকে লাল দেখায়। রক্তবাহিকার মাধ্যমে রক্ত সমগ্র দেহে সঞ্চালিত হয়।

রক্ত তঞ্চন (Blood Coagulation)

সংজ্ঞা - যে প্রক্রিয়ায় রক্ত জমাট বেঁধে অর্ধ কঠিন জেলির মত পদার্থে পরিণত হয়, তাকে রক্ত তঞ্চন বলে।
সময়কাল - 3-8 মিনিট
রক্ত তঞ্চন পদ্ধতি
প্রাণীদেহে রক্ত তঞ্চন পদ্ধতিটি নিম্ন আলোচনা করা হল
যখন রক্তপাত ঘটে তখন ওই কাটা স্থান এবং ভাঙা অণুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাসটিন নিঃসৃত হতে থাকে।
ক্ষত অংশের কলাকোষ + ভাঙা অণুচক্রিকা  থ্রম্বোপ্লাসটিন

Wednesday, October 22, 2014

CSE তথা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

আমার এই লেখার উদ্দেশ্য কম্পিউটার সায়েন্সে কি কি পড়ানো হয় সেটা সবাইকে জানানো, বিশেষ করে যারা এখনো কোনো বিষয়বেছে নেয়নি এবং তাদের অভিভাবকদের। ভর্তি পরীক্ষা নিয়ে অনেক গাইডলাইন থাকলেও সাবজেক্ট নিয়ে গাইডলাইনের অভাব আছে। আর যেগুলো আছে সেগুলোতেও কম্পিউটার সায়েন্সে ক্রিয়েটিভিটি লাগে, মুখস্থ কম করতে হয় এসব কথাবার্তা শুধু লিখে রাখসে, আসলে কি কি পড়ানো হয় সেটা লিখেনি। বাংলাদেশের মানুষের এক অংশের ধারণা কম্পিউটার সায়েন্সে ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট এসব শেখানো হয়, এবং এগুলো যেহেতু পাড়ার দোকানদারও ভালো পারে তাই কম্পিউটার সায়েন্স পড়ার কোনো মানে নাই। আবার কম্পিউটার সম্পর্কে ভালো জানে, টুকটাক প্রোগ্রামিংও কিছুটা জানে এমন মানুষের ধারণা এখানে শুধু এইচটিমিএল, পিএইচপিতে এ ওয়েবসাইট বানানো শেখায়, যেগুলো কম্পিউটার সায়েন্স না পড়লেও শেখা যায়, ফ্রিল্যান্সারদের মধ্যে এই ধারণাটা বেশি কাজ করে। এখন আমরা তাহলে এক এক করে দেখি কম্পিউটার সায়েন্সে কি কি টপিক পড়তে হবে। টপিকগুলো সম্পর্কে সংক্ষেপে আমরা জানবো। এরপরে নিজেই সিদ্ধান্ত নেয়া যাবে উপরের ধারণা গুলো কতটা সত্যি। টপিকগুলো সম্পর্কে জেনে একজনের কাজ হবে তোমার ভেবে দেখা এই সাবজেক্টটা কি সত্যিই তোমার পছন্দ নাকি তুমি ইলেকট্রিকাল, মেকানিকাল , ফিজিক্স বা অন্য কোনো সাবজেক্ট পড়বে।

বিশ্বেরসেরা দশ বিশ্ববিদ্যালয়ের তালিকা

বিশ্বেরসেরা দশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের
ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি। 
টাইমস হাইয়ার এডুকেশন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের জন্য এ তালিকা প্রকাশ করে। শীর্ষ এক ছাড়াও শীর্ষ ৬ পর্যন্ত রয়েছে যুক্তরাষ্ট্রেরই শিক্ষা প্রতিষ্ঠান।
শীর্ষ ১০ এর বাকি ৯ টি হল-
২. হাভার্ড ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র)
৩. ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড (যুক্তরাজ্য)
৪. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র)
৫. ম্যাসাচুসেট ইন্সটিটিউট অফ টেকনোলজি (যুক্তরাষ্ট্র)
৬. প্রিন্সটন ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র)
৭. ইউনিভার্সিটি অফ ক্যাম্ব্রিজ (যুক্তরাজ্য)
৮. ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ব্রাকলেই (যুক্তরাষ্ট্র)
৯. ইউনিভার্সিটি অফ সিকাগো (যুক্তরাষ্ট্র)
১০. ইম্পেরিয়াল কলেজ লন্ডন (যুক্তরাজ্য)

Monday, August 25, 2014

How To Apply To MIT

http://libraries.mit.edu/archives/exhibits/seal/mit-seal_400x400.gifIf you are an international student, you may not be familiar with the application process for American colleges, including MIT. This is a quick overview to help you understand how applying to an American school like MIT works. Some of the information in here is also true for American colleges other than MIT, but you should make sure to check with other schools before applying, since we can't speak for them!