Wednesday, January 6, 2016

Simple Calculator with Password in C (ver. 3.0.2)

ক্যালকুলেটরে নতুন সংযুক্তকরণঃ
১। পাসওয়ার্ড।
২। ৩ বারের অধিক পাসওয়ার্ড দিলে প্রোগ্রাম অফ।
৩। কিছু বাগ ফিক্সড করা হইসে। 

password: open//

Tuesday, January 5, 2016

ভবিষৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য কিছু কথা

অনেকদিন লেখতে না লেখতে হঠাৎ আজ জ্ঞান লেখতে ইচ্ছে করলো। ছোটদের সবসময় নানা ধরনের আদেশ উপদেশ দেই। তবে যেসব কথা গুলো কখনোই খুব একটা বলা হয়ে উঠে না ভাবলাম সেগুলা আজ লিখে ফেলি।
১। সর্ব প্রথমে, যেটা নিয়ে কখনোই মাথা ঘামানু যাবে না সেটা হলো কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবচেয়ে জনপ্রিয়/ সবচেয়ে বেশি কামাই করা যাবে।
২। চাকরীর চিন্তা আজকেই বাদ দিয়ে দেন। বাংলাদেশে এখনো এই সেক্টরের চাকুরী করার শক্ত ক্ষেত্র তৈরী হয় নাই। আর যেসব ফার্ম আছে তারা ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেইনটেইন করে এবং ৫-১০ বছরের অভিজ্ঞদের নিয়ে কাজ করে। যেটা নতুন ইঞ্জিনিয়াদের জন্য নয়।

Tuesday, December 8, 2015

Simple Calculator in C (ver. 2.2.0)

ver. 2.2.0 তে পাওয়ার করার অপশন যোগ করা হয়েছে। 
Source Code:

Monday, December 7, 2015

কোন ভার্সিটিতে সিএসই পড়ব?

বাংলাদেশে কম্পিউটার সায়েন্স পড়ার দুইটা উদ্দেশ্য থাকতে পারে, এক কম্পিউটার বিজ্ঞানী হওয়া, দুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। আরেকটা অবশ্য আছে, সার্টিফিকেট পাওয়া, তবে তারা আমার আলোচনার বিষয়বস্তু না।
যারা কম্পিউটার বিজ্ঞানী হবে, তারা যেকোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়লেই হয়, কারণ আমাদের দেশের কোনো প্রাইভেট ভার্সিটিই বিদেশে খুব পরিচিত নয়। তাই এখানে কোনো অতিরিক্ত সুবিধা পাবে না। যেখান থেকেই পড়, জিপিএ ভালো থাকলে এবং জিআরই-টোফেলে ভালো স্কোর থাকলে তোমার সুযোগ থাকবে।

Saturday, December 5, 2015

Simple Calculator in C

এই সোর্স কোড খানা কপি-পেস্ট যোগ্য। কপি করিলে মহাভারত অশুদ্ধ হইয়া যাইবে না। :-D

Wednesday, August 12, 2015

ঢাবি ১ম বর্ষ (২০১৫-২০১৬) স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি

আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৪ আগস্ট থেকে... 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২৪ আগস্ট ২০১৫ সোমবার থেকে শুরু হবে এবং ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে।